sun and weather reportBreaking News Others 

অস্বস্তিকর আবহাওয়া

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:উত্তরবঙ্গে বৃষ্টি। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ অব্যাহত। কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতর সূত্রে। দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া রয়েছে ৷ বঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ মাত্রা ছাড়া ৷ অন্যদিকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। উল্লেখ করা যায়, দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি।

উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। শিলাবৃষ্টি হওয়ার ইঙ্গিত রয়েছে ৷ আবহাওয়া দফতর সূত্রে আরও খবর, চলতি সপ্তাহে কলকাতা সহ তৎসংলগ্ন জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ৷ গরমের আবহাওয়া দক্ষিণবঙ্গ জুড়েই । তীব্র রোদ আর গরম বাতাস বইছে। আগুনের হলকা। আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়ছে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment