আইপিএলে ৫৪ রানে জয়ী পাঞ্জাব কিংস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আইপিএলে ৫৪ রানে জয়ী হল পাঞ্জাব কিংস। ম্যাচ সেরা হয়েছেন জনি বেয়ারস্টো। তিনি ২৯ বলে ৬৬ রান করেছেন। এছাড়া লিভিংস্টোন ৪২ বলে ৭০ রান করেন। এই ম্যাচের ফলাফল:পাঞ্জাব কিংস ২০৯-৬(২০) । আরসিবি ১৫৫-৯(২০) । আইপিএল টেবিলে ৬ নম্বরে পাঞ্জাব কিংস। ৪ নম্বরে আরসিবি। বিরাট কোহলিরা পরাজিত হওয়ায় ভালো জায়গায় রয়েছে কেকেআর।

