weather and 15 julyBreaking News Others 

আজকের আবহাওয়া

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:বঙ্গের উপকূলে মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা এখনও জারি। ওড়িশা উপকূলে নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে ৷ এক্ষেত্রে বলা হয়েছে,উত্তর বঙ্গোপসাগরে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা।

অন্যদিকে কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা । কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আরও বলা হয়েছে, ওড়িশা উপকূলে ঘনীভূত নিম্নচাপের জেরে বৃষ্টি হতে পারে। তবে বিশেষ প্রভাব কলকাতা সংলগ্ন এলাকায় পড়বে না বলে জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment