আজকের আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উত্তরবঙ্গে বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।পাশাপাশি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ইঙ্গিত আবহাওয়া দফতরের । আবহাওয়া দফতর সূত্রের খবর,দক্ষিণবঙ্গে আপাতত আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। হালকা ও মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। আগামী ১৭ অক্টোবরের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা। এই মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে না বলে জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

