আজকের আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার সহ জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এক্ষেত্রে আরও বলা হয়েছে, নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগর উপকূলে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির ইঙ্গিত। (ছবি: সংগৃহীত)

