আজ আবহাওয়া
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে বলে জানানো হয়েছে। পাশাপাশি আবহাওয়া দফতর থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে। কাল থেকে বৃষ্টি কমবে বলেও জানানো হয়েছে ৷ তাপমাত্রা বাড়বে বলে জানানো হয় । এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানানো হয়। (সংগৃহীত ছবি)

