আজ আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মৌসম ভবন সূত্রে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ সহ রাজ্যগুলিতে শীতের প্রভাব দেখা যাবে ৷ একদিকে পাহাড়ে তুষারপাত হচ্ছে। অন্যদিকে দক্ষিণ প্রান্তের বেশ কিছু রাজ্যে বৃষ্টি হচ্ছে ৷ এক্ষেত্রে বলা হয়েছে,জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বরফ পড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। উত্তর ও মধ্য ভারতেও শীতের অনুভূতি শুরু হয়ে গিয়েছে।
(ছবি: সংগৃহীত)

