weather 8 decemberBreaking News Others 

আজ আবহাওয়া

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় পৌঁছে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর । প্রভাব পড়ার আশঙ্কা তামিলনাড়ু,পন্ডিচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। উপকূলে ঝড়ের সতর্কতা জারি । মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রসঙ্গত,সংযুক্ত আরব আমিরশাহীএই ঘূর্ণিঝড় “মান্দাস”-এর নামকরণ করেছে। জানা গিয়েছে, “মান্দাস” এর আরবি ভাষায় অর্থ হল- ভেলা। এর প্রভাবে বঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। রোদের তীব্রতা সেভাবে থাকবে না। (ছবি : সংগৃহীত )

Related posts

Leave a Comment