আজ আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ঘণীভূত হয়েছে। এর প্রভাব দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় পৌঁছে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় “মান্দাস”-এর প্রভাব। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ভারতের চেন্নাই সহ বেশ কিছু এলাকায়। বাংলায় সরাসরি প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে। বঙ্গে মেঘলা আকাশ থাকবে বলেও আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়। (ছবি: সংগৃহীত)

