আজ আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে বেড়ে যাবে গরম ও অস্বস্তি। কলকাতা সহ বেশ কিছু জেলায় তাপমাত্রা বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি হবে। তবে ব্যাপক মাত্রায় নয়। কেরলে বর্ষা প্রবেশ করার ইঙ্গিত ছিল আবহাওয়া দফতরের। হাওয়া অফিস সূত্রের খবর,কলকাতা ও তৎসংলগ্ন জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে । সকালের পর থেকে গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি বেড়ে যাবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। (ছবি: সংগৃহীত)

