আন্তর্জাতিক নারী দিবস ও রাজ্যে মহিলা উন্নয়ন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষ্যে রাজ্য সরকার মহিলাদের উন্নয়নে যে সব প্রকল্প গ্রহণ করেছে তা এবার প্রদর্শন করা হবে। সরকারিভাবে জানা গিয়েছে, রাজ্যব্যাপী এই সব প্রকল্পের সুবিধা, প্রকল্পের ভূমিকা ও উদ্দেশ্যগুলি প্রচার করা হবে। উল্লেখ করা যায়, প্রতি বছরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিশেষ দিনে একাধিক কর্মসূচী গ্রহণ করা হয়ে থাকে । এই কর্মসূচীতে অংশগ্রহণ করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। পাশাপাশি এই বিশেষ দিনে রাজ্যের মহিলা সুরক্ষা নিয়ে বিশেষ বার্তাও দেওয়া হয়েছে। (ছবি: সংগৃহীত)

