আবহাওয়ার খবর
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি কিছুটা বাড়বে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে
বলা হয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহে থাকছে না। আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া হয়েছে । উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন। (সংগৃহীত ছবি)

