আবহাওয়ার পূর্বাভাস
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : দক্ষিণবঙ্গে গরমের আবহ। মাঝে মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টির দেখা মিলছে। গরমের আবহাওয়া রয়েই গিয়েছে। উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বলে খবর । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জানানো হয়েছে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি । পার্বত্য এলাকায় ধস আর নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে।

