আবহাওয়ার পূর্বাভাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বছরের শেষ দিকে উষ্ণ ডিসেম্বর। রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা। এই মুহূর্তে কলকাতায় স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি উপরে সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের বিভিন্ন জেলায় ঊর্ধ্বমুখী হয়েছে পারদ। হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির পূর্বাভাস। রাজ্য জুড়ে কুয়াশার আবহাওয়া। ঘন কুয়াশার দাপট বেড়েছে উত্তরবঙ্গে।
(ছবি: সংগৃহীত)

