আবহাওয়ার পূর্বাভাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ফের তৈরি নতুন পশ্চিমি ঝঞ্ঝা ৷ এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার খবর অনুযায়ী, পঞ্জাব সহ বেশ কিছু রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি পশ্চিম হিমালয় অংশে আগামী ২ দিন মাঝারি বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা থাকছে বলে জানানো হয়েছে। অন্যদিকে পূর্বোত্তর ভারতের কয়েকটি এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। এই সব রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে ৷ এছাড়া অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস। (ছবি: সংগৃহীত)

