alipur and weatherBreaking News Others 

আবহাওয়া দফতরের খবর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গে বৃষ্টির কথা জানানো হয়েছিল। তবে কয়েকদিন অপেক্ষার কথাও বলা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, সব জেলায় বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গে আরও বেড়ে যাবে গরম। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা থাকছে। পয়লা বৈশাখে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। আবহাওয়া দফতর সূত্রের আরও খবর, কলকাতা ও তৎসংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির ছিটেফোঁটা দেখা যাচ্ছে না। রোদের তীব্রতা বেড়ে গিয়েছে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment