আবহাওয়া বার্তা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস দেওয়া হয়েছে,দুর্গাপুজোর সপ্তমী ও অষ্টমীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নবমী থেকে। এক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে,উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত গিয়ে মিশে যাবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। তা ক্রমশ শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। সেই প্রভাবেই পুজোয় বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে আরও বলা হয়েছে, উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার জেরে দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে বৃষ্টির ইঙ্গিত। ঘূর্ণাবর্ত শেষ পর্যন্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, সেদিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা। (ছবি : সংগৃহীত)

