আবহাওয়া বার্তা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ঘূর্ণিঝড়ের প্রভাবে জলীয় বাষ্প প্রবেশ করছে। এই অবস্থায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে বলে জানানো হয়েছে। বঙ্গের জেলায় কোথাও মেঘলা আকাশ আবার কোথাও রোদের ঝলকানি। রাতের তাপমাত্রা বাড়ছে। ২ ডিগ্রির বেশি তাপমাত্রা বেড়ে গিয়েছে কলকাতায় । আবহাওয়া দফতরের পূর্বাভাস, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এরকমই থাকবে তাপমাত্রা। পূর্ব ভারতের সব রাজ্যেই আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়বে বলেও জানানো হয়েছে।
(ছবি: সংগৃহীত)

