আবহাওয়া সংবাদ
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কার কথা বলা হয়েছে। সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে আরও বলা হয়েছে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে । এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলায় । তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলেও জানানো হয় । আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার সহ কয়েকটি জেলায় ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। (সংগৃহীত ছবি)

