আবহাওয়ার খবর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমান বাড়বে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন জেলায় কমলা ও লাল সতর্কতা জারি করা হয়েছে। এক্ষেত্রে পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপ। তার প্রভাবে উত্তাল সমুদ্র। এই পরিস্থিতিতে আগামী ১১ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
পাশাপাশি দিঘা, মন্দারমনি, তাজপুর ও বকখালির সমুদ্রে পর্যটকদের নামতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের আরও খবর, ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণা সহ কয়েকটি জেলায় । এছাড়া হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। (ছবি:সংগৃহীত)

