আবহাওয়ার খবর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নিম্নচাপ ঘণীভূত হয়েছে উত্তর বঙ্গোপসাগরে। আবহাওয়া দফতর সূত্রের খবর, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে তা স্থলভাগে প্রবেশ করবে। তা পরবর্তী সময়ে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা। রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে । নিম্নচাপের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। (ছবি: সংগৃহীত )

