আবহাওয়ার খবর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী বুধ ও বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে । অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ও মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। আকাশ মেঘলা থাকবে বলে জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত )

