আবহাওয়ার খবর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উত্তর ভারতে আবহাওয়ার পরিবর্তন। ভোরবেলা ও সন্ধ্যাবেলা শীতের অনুভূতি। হালকা শীতের পরশ। আবহাওয়া রিপোর্ট ও মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী জানানো হয়েছে, আগামী সপ্তাহেই বঙ্গে শীতের আভাস মিলবে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া সাইক্লোন এবং নিম্নচাপ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে ৷ এক্ষেত্রে আরও জানানো হয়েছে, আরব সাগরে কর্নাটক ও কোঙ্কন উপকূলের পাশে সাইক্লোন ক্ষেত্র তৈরি। এই আবহের মধ্যে বেশ কিছু রাজ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে ৷ অন্যদিকে পশ্চিম হিমালয়ের ওপর তুষারপাত ও বৃষ্টির আশঙ্কা বাড়ছে। (ছবি: সংগৃহীত)

