weather and 14 juneBreaking News Others 

আবহাওয়ার খবর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গে দুর্বল হয়ে প্রবেশ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। বর্ষা এলেও ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই দক্ষিণবঙ্গে নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতর থেকে। অন্যদিকে উত্তরবঙ্গে মৌসুমী বায়ু পৌঁছনোর পরই প্রবল বৃষ্টি শুরু হয়। এক্ষেত্রে আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বুধবার থেকে আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা। শুক্রবারের মধ্যে বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে,এমনটাই বলা হয়েছে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment