আবহাওয়ার খবর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে কমতে থাকবে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই বলে জানানো হয়েছে। তাপমাত্রা বাড়বে। জলীয়বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির ইঙ্গিত রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং ও কালিম্পং সহ জলপাইগুড়ি জেলাতে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

