আবহাওয়ার খবর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এ বছর রাজ্যে আগাম বর্ষা প্রবেশ করলেও এর প্রভাব সেভাবে পড়েনি দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তবে উত্তরবঙ্গে একনাগাড়ে বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর,দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলোর আদ্রতাজনিত অস্বস্তি রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অল্প বৃষ্টির প্রভাব থাকলেও মাঝে মাঝেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব কমলেও বৃষ্টি শুরু হওয়ার বার্তাও দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে। (ছবি: সংগৃহীত)

