আবহাওয়া দফতরের পূর্বাভাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবহাওয়া দফতর সূত্রের খবর,উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে। পাশাপাশি সমুদ্রের ভেতর ৪৫ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হওয়ার ইঙ্গিত। এ বিষয়ে আরও জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ।
পশ্চিম মধ্য ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ শক্তিশালী হয়ে উঠবে, এমনই পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রের আরও খবর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে এটি ক্রমশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে প্রবেশ করবে। পরবর্তী সময়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে এই নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করবে বলে জানানো হয়েছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গ,অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।(ছবি: সংগৃহীত)

