weather and 18 augustBreaking News Others 

আবহাওয়া বার্তা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। দক্ষিণ মায়ানমারে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই ঘূর্ণাবর্ত পরবর্তী সময়ে শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হওয়ার ইঙ্গিত। আবহাওয়া দফতর সূত্রের আরও খবর, নিম্নচাপটি বাংলা উপকূলবর্তী এলাকার কাছাকাছি ওড়িশাতে প্রবেশ করবে। পরে ঝাড়খণ্ড ও ছত্রিশগড় অভিমুখে গিয়ে দুর্বল হবে বলে বলা হচ্ছে ।

এই নিম্নচাপের জেরে মৎস্যজীবী ও পর্যটকদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি ১৯ আগস্ট ও ২০ আগস্ট সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। যে সব মৎস্যজীবী এই মুহূর্তে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তাঁদের আজ উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে বলেও জানানো হয়েছে। দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা বলা হয়। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment