আবহাওয়া বার্তা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ বিরাজ করবে । মাঝে মাঝে রোদের দেখা মিললেও। আবহাওয়া দফতর সূত্রের খবর, আজ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে । উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বেড়ে যাবে। (ছবি: সংগৃহীত)

