weather and 14 octoberBreaking News Others 

আবহাওয়া বার্তা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দিল্লি,মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার সহ কয়েকটি রাজ্য বৃষ্টিতে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে। একেবারে জেরবার পরিস্থিতি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জানানো হয়েছে,এবার বৃষ্টি থেকে অনেকটাই স্বস্তি মিলবে। দিল্লি সহ রাজ্যগুলিতে বৃষ্টি কমবে বলে পূর্বাভাস ৷ দিল্লিতে বৃষ্টি কমে যাওয়ার পর হালকা ঠাণ্ডার আবহাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে আরও কমে যাবে দিল্লির তাপমাত্রা ৷ অন্যদিকে কলকাতা সহ তৎসংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
(ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment