আবহাওয়া সংবাদ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আগামীকাল ও পরশু এই বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার দিন পর্যন্ত।
আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে । মাঝে মধ্যে রোদের ঝলক থাকলেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। এই মুহূর্তে কলকাতা ও তৎসংলগ্ন এলাকায় তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

