weather and 13 augustBreaking News Others 

আবহাওয়া সংবাদ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। এছাড়া ভারী বৃষ্টির কথা বলা হয়েছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর,সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি পর্যটকদের জন্যও সতর্কবার্তা দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা পরবর্তী সময়ে শক্তিশালী হয়ে নিম্নচাপটি ওড়িশা অভিমুখে পৌঁছে যাবে। এই আবহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টি হবে । মেঘলা আকাশ থাকবে এবং উপকূলের জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে জানানো হয়েছে।

(ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment