local-trainOthers 

আবারও বিধি-নিষেধ : ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নবান্নে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে ঘোষণা। রাজ্যে করোনা সংক্রান্ত বিধি-নিষেধ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রান্তিক স্টেশন থেকে রাত দশটায় ছাড়বে শেষ লোকাল ট্রেন। তবে ৫০ শতাংশের পরিবর্তে ৭৫ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করবে লোকাল ট্রেন ও মেট্রো। নবান্ন সূত্রে এই নির্দেশিকা জারি হয়েছে।

সরকারি ও বেসরকারি অফিস গুলিতে বিধি-নিষেধ অনেকটাই শিথিল করেছে রাজ্য। এক্ষেত্রেও ৫০ শতাংশের বদলে ৭৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে বলে জানানো হয়। লোকাল ট্রেন চলাচলের সময়সীমার পরিবর্তন হচ্ছে না। ১ ফেব্রুয়ারি থেকে রাত ১০টার বদলে রাত ১১টা থেকে নাইট কারফিউ শুরু হবে।

Related posts

Leave a Comment