আমিরের অবসর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অবসর গ্রহণ করলেন আমির খান। প্রাক্তন লাইট ওয়াল্টারওয়েট বক্সিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন তিনি। ৩৫ বছর বয়সী বক্সার অবসর নেওয়ার বিষয়টি জানিয়ে দিয়েছেন। ৪০টি ম্যাচের মধ্যে তিনি জয়ী হয়েছেন ৩৬টি ম্যাচে। এ প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া, “গ্লাভস জোড়া তুলে রাখার সময় এসে গিয়েছে” । পাশাপাশি তিনি জানিয়েছেন,বক্সিং জীবনে যে সাফল্য পেয়েছি তার জন্য সকলের কাছে কৃতজ্ঞ।

