ইংল্যান্ডের জয় : ম্যাচ সেরা সারা গ্লেন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ৯ উইকেটে পরাজিত হল ভারতের মহিলা দল। এই ম্যাচের ফলাফল: ভারত ১৩২-৭ (২০)। ইংল্যান্ড ১৩৪-১(১৩) । ম্যাচ সেরা হয়েছেন সারা গ্লেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন দীপ্তি শর্মা। টসে পরাজিত হয়ে প্রথমে ব্যাটিং করে ভারত। ইংল্যান্ডের পক্ষে ডাঙ্কলি অপরাজিত ৬১ রান করেন। এছাড়া ক্যাপসি অপরাজিত ৩২ রান করেছেন।

