ইংল্যান্ড ৩-০ ফলাফলে হারাল নিউজিল্যান্ডকে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে পরাজিত করল ইংল্যান্ড। ফলাফল ৩-০। এই জয়ের পর অধিনায়ক বেন স্টোকস তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন,দলের এই আগ্রাসনের তীব্রতা ভারতের বিরুদ্ধেও জারি থাকবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টেই ২৫০রানের বেশি তাড়া করে জয় পেয়েছে ইংল্যান্ড।

