উত্তরবঙ্গে সামান্য বৃষ্টি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উত্তরবঙ্গে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এছাড়া দক্ষিণবঙ্গে কুয়াশাময় আকাশ থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে ৷ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে সামান্য বৃষ্টির কথা বলা হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে বৃষ্টি বেড়ে যেতে পারে ৷ এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমে যাবে। উত্তরবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। (ছবি: সংগৃহীত)

