quter world cupBreaking News Entertainment Others Sports World 

কাতার বিশ্বকাপে চলছে টাকার খেলা

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:কাতার বিশ্বকাপে চলছে টাকার খেলা। গ্রেটেস্ট শো অন আর্থ, ফুটবল বিশ্বকাপ নিয়ে চলছে টাকা ওড়াউড়ির খেলা। মোট ৩২টি দল অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে। ম্যাচ হবে মোট ৬৪টি। খেলা চলবে আগামী ১৮ ডিসেম্বর, রবিবার পর্যন্ত। সেদিনই ফাইনাল। কাতার বিশ্বকাপে এবার এত টাকা উড়ছে যে, তাতে রীতিমতো ম্লান হয়ে পড়েছে অলিম্পিক এবং ক্রিকেট বিশ্বকাপ।

এই বিশ্বকাপে ফিফার তরফে মোট ৪৪ কোটি ডলার পুরস্কার মূল্য দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩,৫৭৩ কোটি টাকার সমান। উল্লেখ্য,২০১৮ সালের বিশ্বকাপের তুলনায় এবার পুরস্কার মূল্য বেড়েছে ৪ কোটি ডলার। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে যে সব দল ছিটকে যাবে, তাদের জন্য দল পিছু পুরস্কার ৯০ লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭৪ কোটি টাকা।

শেষ ষোলোয় উঠলে পুরস্কার মূল্য ১কোটি ৩০লক্ষ ডলার বা ১০৬ কোটি টাকা। শেষ আটে ওঠা দলগুলি পাবে ১কোটি ৭০লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা ১৩৮ কোটি টাকা।ফোর্থ রানার্স আপ পুরস্কার হিসেবে পাবে ২৫ মিলিয়ন ডলার বা ২০৪ কোটি টাকা। রানার্স আপ দলের পুরস্কার মূল্য ৩০ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় ২৪৫ কোটি টাকা। আর বিশ্বজয়ী দলের হাতে উঠবে ৪ কোটি ২০ লক্ষ ডলার। আমাদের দেশের মুদ্রায় যা ৩৪৪ কোটি টাকার সমান। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment