KeralamOthers 

কেরালা এবার “কেরলম”

বদলে যাচ্ছে কেরল রাজ্যের নাম। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেরলের নাম বদলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান। কেরালা নাম বদলে “কেরলম” করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ করা যায়, এই নাম বদলের জন্য পূর্বেই প্রস্তাব পাস করা হয়েছিল কেরল বিধানসভায়। পরবর্তী সময়ে আবেদন জানানো হয় কেন্দ্রীয় সরকারের কাছে। কেরলের নাম বদলকে সামনে রেখে ২০২৩-২০২৪ সালে দু-দুবার কেরল বিধানসভায় প্রস্তাব পাশ করানো হয়েছিল।

২০২৪ সালের ২৪ জুন কেরল বিধানসভায় সর্বসম্মতভাবে রাজ্যের নাম বদলের প্রস্তাব পাস হয়েছিল। কেরলের বাম সরকার কেন্দ্রকে রাজ্যের নতুন নাম অনুমোদন করার প্রস্তাব পাঠায়। এক্ষেত্রে কেরলের পিনারাই বিজয়ন সরকারের বক্তব্য ছিল-সব ভাষায় এমনকি সংবিধানের অষ্টম তফসিলেও কেরলের নাম “কেরলম” করা হোক। এ বিষয়ে যুক্তি দিয়ে বলা হয়, মালয়ালম ভাষায় রাজ্যের নাম কেরলম-ই। অবশেষে কেরলের নাম বদলের প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷শীঘ্রই কেরলে বিধানসভা ভোটের ঘোষণা হবে৷তার আগে রাজ্যের এই নাম বদলের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনে শুরু জল্পনা। বিষয়টি তাৎপর্যপূর্ণ বলেও অনেকে মন্তব্য করেছেন৷

Related posts

Leave a Comment