ক্যারিবিয়ান ক্রিকেটে নয়া রেকর্ড
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে নয়া রেকর্ড গড়লেন ক্রেগ ব্রেথওয়েটরা। ওপেনিংয়ে নতুন রেকর্ড হল। বুলাওয়াতে জিম্বাবোয়ের দুই ওপেনার ৩৩৬ রানের পার্টনারশিপ গড়লেন। ক্যারিবিয়ান ওপেনার জুটির এটি সর্বোচ্চ রান। ক্রেগ ব্রেথওয়েট (১৮২) ও ত্যাগনারায়ণ চন্দ্রপল (২০৭ অপরাজিত) এই রেকর্ড গড়েছেন। এর আগে এই রেকর্ড গড়েছিলেন গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্স। তাঁরা ইংল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন। তাঁদের রান ছিল ২৯৮।

