গঙ্গাসাগরের জন্য বিশেষ ব্যবস্থা
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: গঙ্গাসাগরের জন্য বিশেষ ব্যবস্থা। তীর্থযাত্রীদের জন্য বিশেষ কিউ আর কোড থাকবে। স্ক্যান করলেই তীর্থযাত্রীর অবস্থান,স্বাস্থ্যকেন্দ্র,এটিএম প্রভৃতি জানতে পারবেন। পুর্ণ্যাথীদের যাতায়াতের সুবিধার্থে ২২৫০টি সরকারি বাস,২৫০টি বেসরকারি বাস,৬টি বার্জ,৩২ টি ভেসেল,১০০টি লঞ্চ ও ২১ টি স্থায়ী-অস্থায়ী জেটির বন্দোবস্ত করা হয়েছে। পাশাপাশি ৬৬টি অতিরিক্ত ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে। (ছবি:সংগৃহীত)

