গরমের আঁচে নাকাল কৃষিজীবীরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তীব্র গরমের আঁচ। তাপমাত্রার রেকর্ড। রাজ্যের বিভিন্ন জেলায় পথ-ঘাট ও চাষের জমি শুকিয়ে গিয়েছে। বৃষ্টির দেখা নেই। চাষীরা পড়েছে মহাসঙ্কটে। চাষবাস রীতিমতো মাথায় উঠেছে। আগুন ঝরা রোদে সবজি ক্ষেত শুকিয়ে যাচ্ছে। রোদের তেজে উৎপাদিত সবজি ফসল ঝরে ও শুকিয়ে যাচ্ছে। পাশাপাশি ক্ষতি হচ্ছে গরমের ধান চাষেও। জমিতেই ঝলছে যাচ্ছে ফসল। উষ্ণতম এপ্রিল মাস। বৃষ্টিহীন প্রায় দীর্ঘ ২ মাস। তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ৪০ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেছে কলকাতা সহ বেশ কয়েকটি জেলার তাপমাত্রা। ২ মে-র পর থেকে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সব মিলিয়ে নাকাল হচ্ছেন কৃষিজীবীরা। (ছবি: সংগৃহীত)

