fog and weather2Breaking News Enviornment Others 

ঘন কুয়াশার সর্তকতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শীতের মরসুমে এবার বঙ্গে নতুন সতর্কতা। রাজ্যজুড়ে ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও এই সতর্কতা বলবৎ করা হয়েছে । ঘন থেকে অতি ঘন কুয়াশার পরিবেশ তৈরি হতে পারে ।

দক্ষিণবঙ্গের ৫ জেলায় বিশেষভাবে এই সতর্কতা জারি করা হয়েছে । এছাড়া বাড়বে রাতের তাপমাত্রা।কলকাতায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সকালের পর পরই কুয়াশা সরে গিয়ে পরিষ্কার হবে আকাশ। শীতের আমেজ থাকবে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment