weather and forcastBreaking News Others 

ঘূর্ণিঝড়ের আশঙ্কা বাড়তেই তৎপরতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আবহাওয়া দফতর এমনই ইঙ্গিত দিয়েছে। পরবর্তী সময়ে তা শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে । ঘূর্ণিঝড়ের আশঙ্কা বাড়তেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য প্রশাসন। ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা এই রকমই আশঙ্কার কথা জানিয়েছেন। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, দক্ষিণ আন্দমান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সে বিষয়ে বিশেষভাবে নজরও রাখা হচ্ছে। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment