ঘূর্ণিঝড় : আশঙ্কার পূর্বাভাস
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণাবর্তের প্রভাব। বৃষ্টির পূর্বাভাস। “মোকা” সতর্কতা। আশঙ্কা ঘূর্ণিঝড়ের। আবহাওয়া দফতর সূত্রের খবর,দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরবর্তী সময়ে তা তৈরি হবে নিম্নচাপে। ৮ মে নাগাদ ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন,গভীর নিম্নচাপ যত উত্তর দিকে এগোতে থাকবে তত শক্তি বাড়ার আশঙ্কা থাকছে। ঘূর্ণিঝড় তৈরির আবহ তৈরি হয়েছে কিনা তা বোঝা যাবে নিম্নচাপ ঘণীভূত হওয়ার পর,এমনটাই পূর্বাভাস মৌসম ভবনের। এই মুহূর্তে নজরদারি চলেছে। (ছবি: সংগৃহীত)

