চোখ রাখুন আবহাওয়ায়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গরম হাওয়ার হল্কা। ঝলকানি রোদ। গরমের দাবদাহ। অস্থির মানুষ। আবহাওয়া দফতর সূত্রের খবর,টানা তিন দিন ৪৪ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ার তাপমাত্রা। মরসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাঁকুড়ায় ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস বলে জানানো হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদহ জেলায় ৪২ ডিগ্রির ওপর পারদ চড়েছে। তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। পারদ চড়ছে পানাগড়, শ্রীনিকেতন সহ অন্য স্থানেও। (ছবি: সংগৃহীত)

