জয় প্রণয়ের : হার কাশ্যপের
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: তাইপে ওপেন সুপার ৩০০ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ভারতীয় ব্যাটমিন্টন তারকা এইচ এস প্রণয়। টমি সুগিয়াটকে হারালেন। ম্যাচের ফলাফল ২১-৯,২১-১৭। প্রণয় শেষ আটের ম্যাচে মুখোমুখি হবেন অঙ্গুস কা লংয়ের বিরুদ্ধে। অন্যদিকে পারুপল্লি কাশ্যপ স্ট্রেট সেটে পরাজিত হলেন চিনা তাইপের সু লি ইয়ং-এর কাছে। ফলাফল ১৬-২১ ও ১৭-২১। (ছবি : সংগৃহীত)

