জেলায় জাঁকিয়ে শীত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যের সব জেলায় শীতের দাপট। আজ মরশুমের শীতলতম দিন বলা হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতায় ১২ ডিগ্রির ঘরে তাপমাত্রা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ১২.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । জাঁকিয়ে শীতের পরশ। এই শীতের প্রভাব চলবে রবিবার পর্যন্ত। কনকনে ঠান্ডা জেলায় জেলায়। পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথাও শৈত্য প্রবাহের পরিস্থিতি। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে ও রাতে ঘন কুয়াশার আবরণ। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বেলার দিকে পরিষ্কার হচ্ছে আকাশ। (ছবি: সংগৃহীত)

