gk and 16 marchEducation Others 

জ্ঞানের আলো(সাধারণ জ্ঞান)

চাকরির যাবতীয় পরীক্ষা,কুইজ কম্পিটিশন বা বিভিন্ন রিয়ালিটি শো -তে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বিষয়টির প্রতি গভীরতা ও আকর্ষণ না থাকলে সাফল্য লাভ করা যায় না। তাই নবরূপে নতুন আঙ্গিকে সব রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তুলে ধরা হল গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের বেশ কিছু প্রশ্ন-উত্তর। নজর রাখুন সাফল্য আসবেই ।

(১) ভারতের প্রথম হাইকোর্টের বিচারপতি?
উত্তরঃ আন্না চন্ডী।
(২) ভারতের প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি?
উত্তরঃ মীরা সাহেব ফতেমা বিবি।
(৩) ভারতের প্রথম আইন বিশ্ববিদ্যালয়?
উত্তরঃ ন্যাশনাল ল-স্কুল অফ ইন্ডিয়া (ব্যাঙ্গালোর)
(৪) ভারতের প্রথম “সোশ্যাল অডিট-ল চালু হয়?
উত্তরঃ মেঘালয়ে।
(৫) ভারতের বৃহত্তম কারাগার কোনটি ?
উত্তরঃ তিহার সেন্ট্রাল জেল (দিল্লি)
(৬) কেন্দ্রীয় তদন্ত ব্যুরো: সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন
(C B I) কবে স্থাপনা হয় ?
উত্তরঃ ১৯৬৩ সাল।
(৭) ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো ( NCRB)কবে স্থাপনা হয় ?
উত্তরঃ ১৯৮৬ সাল।
(৮) ইন্টারপোল( Interpol) কী ?
উত্তরঃ এটি আন্তর্জাতিক সংগঠন। ১৯২৩ সালে প্রতিষ্ঠা হয়। সদস্য দেশগুলির আইন রক্ষা করার জন্য এই সংগঠন।
(৯) ভারতের গুপ্তচর সংস্থার নাম কী ?
উত্তরঃ RAW (Research and Analysis Wing )
(১০) একটি কালো কাপড়ে চোখ বাঁধা এবং হাতে দাঁড়িপাল্লা ধরা মহিলা ছবিটি কীসের প্রতীক ?
উত্তরঃ ন্যায় বিচার।
(১১) বিশ্ব আইন দিবস(Legal Service Day) কবে?
উত্তরঃ ৯ নভেম্বর।
(১২) LLB বলতে কী বোঝায়?
উত্তরঃ (Bachelor of Laws)
(১৩) দেশের প্রথম ভারতীয় বিচারপতির নাম কী?
উত্তরঃ শম্ভুনাথ পণ্ডিতকে হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত করা হয় ১৮৬২ সালে।
(১৪) হিন্দু বিধবা আইন কত সালে প্রবর্তন হয়?
উত্তরঃ ১৮৫৬ সাল।
(১৫)ভারতীয় বিবাহ আইন কত সালে প্রতিষ্ঠা পেয়েছিল?
উত্তরঃ ১৮৭২ সালে।

Related posts

Leave a Comment