জ্যোতি বসুর জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৯ তম জন্মদিন। ১৯১৪ সালের ৮ জুলাই তাঁর জন্ম। এই জন্মদিন পালনে বিশেষ কর্মসূচি গ্রহণ করতে চলেছে সিপিএম। কিংবদন্তী এই নেতার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন সিপিএমের। তাঁর জন্মবার্ষিকী স্মরণ করে তাঁকে একজন মহান নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রায় ৭০ বছরের জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড তাঁকে দেশের সবচেয়ে বিশিষ্ট বাম নেতা হিসেবে চিহ্নিত করেছে। ১৯৭৭ সালে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। প্রায় দীর্ঘ ২৩ বছর ওই পদে আসীন ছিলেন। তাঁর জন্মদিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি।

